The story
যে পাথর সবকিছু ধরে রাখে
পুরনো দিনের পাথরের arch দেখেছেন? অনেক arch কোনো সিমেন্ট ছাড়াই শত শত বছর দাঁড়িয়ে আছে। এর secret হলো একদম উপরের একটা পাথর, যাকে বলে keystone। এটা সবার শেষে বসানো হয়, আর এটা বসলেই বাকি সব পাথর একসাথে শক্ত হয়ে যায়। আমাদের logo এই idea থেকেই বানানো। আর এটা বুঝতে হয় ঠিক যেভাবে arch বানানো হয়, নিচ থেকে উপরে।
- ১
Foundation: নিচের দুইটা পা
আমাদের প্রতিটা project শুরু হয় এখান থেকে: client এর business টা ভালো করে বোঝা, research আর plan করা। Foundation শক্ত না হলে উপরে যত সুন্দর design ই দেন, বেশিদিন টিকবে না। তাই logo তে সবচেয়ে মোটা পাথরগুলো একদম নিচে।
- ২
Structure: মাঝের বার
Foundation এর উপর বসে আসল কাজ: design আর development। বারটা দুই পায়ের উপর সমানভাবে বসে আছে, আর বার আর পায়ের বাইরের কিনারা একই লাইনে নেমে গেছে। মানে plan আর design আলাদা কিছু না, একটা থেকেই আরেকটা আসে।
- ৩
Keystone: শেষ পাথর
সবার শেষে বসে keystone: website launch, আর launch এর পরের support। এটাই সবকিছু একসাথে ধরে রাখে। আমরা প্রতিটা client এর কাছে এই পাথরটা হতে চাই, যেটা থাকলে বাকি সব ঠিকঠাক কাজ করে।
- ৪
এক কোণ, এক ফাঁক
প্রতিটা হেলানো কিনারা একই কোণে (1 in 4), আর প্রতিটা পাথরের মাঝে সমান ফাঁক। কিছুই আন্দাজে বসানো না, সব মেপে করা। আমাদের কাজও এমন, প্রতিটা ছোট details এ একই standard। আর ফাঁকগুলো বোঝায় প্রতিটা অংশের নিজের জায়গা আছে, কিছুই চাপাচাপি না।
- ৫
সব মিলে A
চারটা পাথর একসাথে দাঁড়ালে হয় একটা A, Amariq এর A। তাই logo টা শুধু নামের প্রথম অক্ষর না, এটা আমাদের কাজের ছবি: foundation থেকে শুরু, ধাপে ধাপে উপরে, আর শেষে সবকিছু এক জায়গায় lock।
এক কথায়: Amariq হলো সেই keystone, যেটা একটা business এর online সবকিছু একসাথে ধরে রাখে।




